৮ মে ২০২৬

ধুনটে মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাটা আমাদের প্রাণের লাইব্রেরী ও মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চকউলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাশিয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি বিদ্যালয়ের ২১৬জন শিক্ষার্থী অংশ নেয়।

বৃত্তি পরীক্ষার কেন্দ্র দু’টি পরিদর্শন করেন আমাদের প্রাণের লাইব্রেরী ও মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের উপদেষ্টা মাসুদ রানা তালুকদার, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান সেলিম, আতিকুর রহমান খোকন, আব্দুল আলিম তালুকদার, আব্দুস সালাম বাদশা, রুবেল রানা, মতিউর রহমান মনি, শিউলী খাতুন, শাপলা খাতুন, প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াছিন আরাফাত, সভাপতি রাজু তালুকদার, শিক্ষা সচিব কবির হাসান, চকউলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, কাশিয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক রোকন রহমান, রাসেল মাহমুদ, কেন্দ্র সচিব নাজমুল হাসান, শিপন আহমেদ, হল সুপার হাসান আল মামুন ও আল আমিন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি