ধুনটে মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভা হলরুমে ব্রিটিশ হাই কমিশনের সহযোগিতায় ও লাইট হাউসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউসের প্রজেক্ট অ্যাসোসিয়েট রকিবুল হক খান, ধুনট পৌরসভার সচিব শাহিনূর ইসলাম, ধুনট উপজেলা লাইট হাউস রেসপন্সিবল প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা জাহান ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ধুনট উপজেলার ৪টি ইউনিয়ন ও ধুনট পৌরসভার ৩০জন ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য অংশ নেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি