ধুনটে মামার ধর্ষণে তরুণীর সন্তান প্রসব

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : প্রেমে সাড়া না পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় মামার ধর্ষণের শিকার হয়ে এক তরুণী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নবজাতককে কোলে নিয়ে বিচার চাইতে থানায় হাজির হয় ওই তরুণী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের এক দিনমজুরের মেয়ের (১৪) উপর প্রতিবেশী ফজলুল হকের ছেলে মেহেদী হাসানের (১৮) কুদৃষ্টি পড়ে। মেহেদী হাসান মাদকাসক্ত বখাটে যুবক। আত্মীয়তার সম্পর্কে মেহেদী হাসান মেয়েটির মামা। ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় মেহেদী হাসান। কিন্ত তার প্রেমে সাড়া দেয়নি ওই মেয়েটি।
এ অবস্থায় ২০১৯ সালের ১০মে দুপুরের দিকে ওই মেয়ে নিজের ঘরে বিশ্রাম করতে ছিল। এসময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে বখাটে মেহেদী হাসান ওই ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে। কিন্তু আর্থিক সংকটের কারনে মেয়েটি আইনের আশ্রয় নিতে পারেনি। ধর্ষণের শিকার হওয়ায় মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়ে। এ অবস্থায় মেয়েটির শারীরিক পরিবর্তন হতে থাকে। এক পর্যায়ে ১৬ ফেব্রæয়ারী নিজ বাড়িতে মেয়েটি ফুটফুটে এক কণ্যা সন্তানের জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানার পর মেহেদী হাসান পলাতক রয়েছে।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলীর পাইকাড় বলেন, মেয়েটি বিচার চেয়েছিল। কিন্ত পরীক্ষা-নীরিক্ষা ছাড়া ধর্ষককে সনাক্ত করা সম্ভব না। তাই মেয়েটিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলার আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি