ধুনটে মাদক ও মানব পাচার বিরোধী র্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মানব পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদের গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহাবুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রবিউল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ময়নূল হাসান মুকুল, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, শিক্ষার্থী লিমা আক্তার ও শাহাদৎ হোসেন ডেবিট প্রমুখ।
বিপি/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি