৬ মে ২০২৬

ধুনটে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলায় গোপালনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বকুল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বকুল হোসেন উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের হবিবর রহমানের ছেলে।

শনিবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় শনিবার সকালে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বকুল হোসেনকে দল থেকে অব্যহতি প্রদান করা হয়েছে বলে জানান।

থানা সূত্রে জানা যায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ফেব্রুয়ারী রাতে অভিযান চালিয়ে বকুল হোসেনের সহযোগী উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আলতাব হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল মান্নান স্বর্ণকারকে (৩৮) ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রেপ্তার করে। এর মধ্যে ফারুক হোসেনের বিরুদ্ধে বগুড়ার ধুনট থানায় ৩টি, চট্টগ্রামের চন্দনাইশ থানা ও কক্সবাজারের টেকনাফ থানায় একটি করে মাদক মামলা রয়েছে।

বকুল হোসেন মাদক ব্যবসার গড়ফাদার বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ফারুক হোসেন। ফলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মহিশুরা বাজার এলাকা থেকে বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বকুল হোসেনের সার্বিক সহযোগীতায় ফারুক হোসেন ও আব্দুল মান্নান মাদক ব্যবসা করে। এ ব্যবসার সাথে এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। মামলা তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি