৬ মে ২০২৬

ধুনটে মাদক বিক্রয়ের বাহক কোমলমতি শিশুরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে মাদক বিক্রয়ের বাহক কোমলমতি শিশুরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের কাজে বাহক হিসেবে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ উঠেছে। শিশুদের মুখরোচক খাবার লিয়ার ক্যান্ডি, চকবিন, ডেইরি মিল্ক, মিষ্টার ম্যাংগো, মিষ্টার ক্যান্ডি এ ধরনের প্যাকেটের ভেতর হেরোইন, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ভরে শিশুদের মাধ্যমে মাদক সেবীদের নিকট নিরাপদে পৌছে দিচ্ছে। এ বিষয়টি মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদের নজরে আসায় গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এ অভিযোগ করেন। ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় চুরি, মাদক, জুয়া, বাল্যবিয়ে ও নারী নির্যাতন রোধসহ ১১টি বিষয়ের উপর আলোচনা করা হয়।এরমধ্যে মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য বিক্রয়ের কাজে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ব্যবহারের বিষয়টি বেশী গুরুত্ব পেয়েছে। বুধবার রাতে মথুরাপুর ইউনিয়নের পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং কুড়িগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর এ তথ্য বেরিয়ে এসেছে।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান বলেন, এ ধরনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কুড়িগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল লতিফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাশেদুল ইসলাম টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২জন নৈশ প্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহানা বলেন, উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক এ বিষয় গুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে বলা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি