৭ মে ২০২৬

ধুনটে কৃষকের কাছ থেকে বোরো সংগ্রহের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে কৃষকের কাছ থেকে বোরো সংগ্রহের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে ধুনট খাদ্য গুদাম প্রাঙ্গনে বোরো সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাহাঙ্গীর আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হাসান, গোসাবাইবাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক তৌহিদুর রহমান মিল্টন, ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব হায়দার আলী হিন্দোল, সদস্য আবুল কালাম, সাইফুল ইসলাম, ভূলু মিয়া, তাজিব হোসেন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের অফিস সহকারী রুবেল মাহমুদ, নজরুল ইসলাম ও এনামুল হক প্রমুখ। প্রসঙ্গত ধুনট উপজেলা খাদ্য গুদামে ২০১৯ সালের বোরো মৌসুমে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারিভাবে ৫০২ মেট্রিক টন ধান, ৬২ মেট্রিক টন গম ও চাউল কল মালিকদের কাছ থেকে ২ হাজার ৯১৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অভ্যন্তরীন এ বোরো সংগ্রহের অভিযান চলবে আগামী আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি