৭ মে ২০২৬

ধুনটে কৃষকের হাতে ভর্তুকির কম্বাইন্ড হার্ভেস্টার হস্তান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কৃষকের হাতে ভর্তুকির কম্বাইন্ড হার্ভেস্টার হস্তান্তর

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি যন্ত্রপাতিতে সরকারি উন্নয়ন সহায়তা কার্যক্রমে আওতায় কম্বাইন হার্ভেস্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) কৃষকের হাতে তুলে দেয়া হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে ধুনট উপজেলা পরিষদ প্রাঙ্গনে মথুরাপুর ইউনিয়নের কৃষক শহিদুল ইসলামের হাতে যন্ত্রটি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তুজা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান, কৃষক শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি