ধুনটে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ ও থানা পুলিশের উদ্যোগে নভেল করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে জনসচেতেনতা সৃষ্টির লক্ষ্যে পৃথক পৃথকভাবে লিফলেট বিতরণ করা হয়েছে।সোমবার সকাল ১১টার দিকে ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে এসব লিফলেট বিতরণ হয়।
পৃথক পৃথক লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আল-আমিন, সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোকছেদুল হাসান, জিয়াউল হক, সহকারী শিক্ষক শান্তনা খাতুন, ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ। পরে ধুনট পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝেও এসব লিফলেট বিতরণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি