৮ মে ২০২৬

ধুনটে কর্ণিদাস কোনাই জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে কর্ণিদাস কোনাই জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সম্মেলন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় কর্ণিবাস কোনাই জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ভুবনগাতী গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক নরেণ পাহান। বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি স্বপন চন্দ্র কর্ণিদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, কর্নিদাস কোনাই জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র কর্ণিদাস, সদস্য সচিব নগেন চন্দ্র কর্ণিদাস,সদস্য প্রদীপ কর্ণিদাস, বাবলু কর্ণিদাস, কৃষ্ণ কর্ণিদাস, কার্তিক কর্ণিদাস, শ্যামল কর্ণিদাস, টুনি রানী ও রাধা রানী প্রমুখ। স

ম্মেলন শেষে স্বপন চন্দ্র কর্ণিদাসকে আহবায়ক ও দুলাল চন্দ্র কর্ণিদাসকে যুগ্ম আহবায়ক করে কর্নিদাস কোনাই জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি