৮ মে ২০২৬

ধুনটে কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতায় সেমিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতায় সেমিনার

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: ‘জেনে শুনে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতেনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্ত্বাবধনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, বগুড়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, ইন্সট্রাক্টর রাশেদুল হাসান, ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, মঈনুল হাসান মকুল, আতিকুল করিম আপেল, এমএ তারেক হেলাল, লাল মিয়া, আজাহার আলী পাইকাড় ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি