৭ মে ২০২৬

ধুনটে কর্মহীনদের পাশে লাল সবুজ সংগঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কর্মহীনদের পাশে লাল সবুজ সংগঠন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারল²ীপুর এলাকায় সংগঠনটির কার্যালয় প্রাঙ্গনে ১৫০টি পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন ও সাবান। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রকৌশলী ফজলুল বারী, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সহসভাপতি আব্দুল আলিম, অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য নূর আলম, ইয়াসিন আরাফাত, শামীম সরকার, ফরিদুল ইসলাম, ইব্রাহিম সরকার, আব্দুস ছালাম সরকার, পারল²ীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ জনি, অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার সরকার, ইউপি সদস্য লুৎফর সরকার, সমাজসেবক হারেজ আলী, আবুল মন্ডল, শাহ আলম ও ফজর সরকার প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি