৪ মে ২০২৬

ধুনটে কর্মহীনদের পাশে এমপি হাবিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কর্মহীনদের পাশে এমপি হাবিব

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। দেশের পরিস্থিতি যত খারাপই হোক একটি মানুষও না খেয়ে থাকবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগের কারনে সৃষ্ট অসহায় পরিস্থিতিতে অতিতেও জনগনের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামে বাবু পার্কা সিটি চত্বরে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ১৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদকবাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, জাহিদ হাসান বিপ্লব, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ও চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্রাট হোসেন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি