৪ মে ২০২৬

ধুনটে কৈশোরকালীন মাতৃত্ব রোধে অবহিতকরণ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কৈশোরকালীন মাতৃত্ব রোধে অবহিতকরণ সভা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় ৭-১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. সুমন কুমার সাহা, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, এলাঙ্গী ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজ হায়দার, গোসাইবাড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, চিকাশি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিদ্যুৎ হোসেন, মথুরাপুর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা লাভলি আক্তার ও মথুরাপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী লতিফা আক্তার প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি