৮ মে ২০২৬

ধুনটে কম্বল পেল ৮০ প্রতিবন্ধি শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কম্বল পেল ৮০ প্রতিবন্ধি শিক্ষার্থী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে বগুড়ার ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধি ও অটিজম স্কুলের ৮০জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়রের উদ্যোগে প্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র ও ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধি ও অটিজম স্কুলের সভাপতি এজিএম বাদশাহ, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, নিরঞ্জন কুমার দাস, ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধি ও অটিজম স্কুলের শিক্ষক সাদরিনা আক্তার, শারমিন আক্তার, শামীমা আক্তার, মমতাজ পারভিন, আতিয়া সুলতানা, লাভলি খাতুন, শান্তনা আক্তার ও সুজন সরকার প্রমুখ।

উল্লেখ্য আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে ধুনট বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রতিবন্ধি ও অটিজম স্কুলের আয়োজনে একটি র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি