৬ মে ২০২৬

ধুনটে খাল খনন প্রকল্পের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে খাল খনন প্রকল্পের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় পেঁচিবাড়ি থেকে ফড়িংহাটা পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে পেঁচিবাড়ি পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উক্ত পুন:খনন প্রকল্পের উদ্বোধন করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে খাল পুন:খনন প্রকল্পটির বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তাজওয়্যার সিস্টেম লিমিটেড।

উক্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ আহমেদ, বগুড়া শাখা কর্মকর্তা রফিকুল হক, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি রানা আকন্দ, ইউপি সদস্য বেদার হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল তালেবুল হাসান সাবু, আলহাজ্ব আমির হোসেন, শিশির মোস্তাফিজ, উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা, ত্রান বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলম, জাকারিয়া, ফারাইজুল ও আল ইমরান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি