৮ মে ২০২৬

ধুনটে কবরে বাবার লাশ মেয়ে পরীক্ষা কেন্দ্রে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কবরে বাবার লাশ মেয়ে পরীক্ষা কেন্দ্রে

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বাবা আশরাফুল আলমের হাত ধরে জীবনের প্রতিটি পরীক্ষাতেই কেন্দ্রে গিয়েছে আইভি। কিন্ত এবারই ছিল ব্যতিক্রম। প্রাণপ্রিয় সেই বাবাকে এবার শেষবারের মতো এক নজর দেখে সে জীবনের বড় এক পরীক্ষায় নিতে হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় বাবার মৃতদেহ কবরে রেখে শোকাহত হৃদয়ে এসএসসি'র অংক বিষয়ে পরীক্ষা দিয়েছে আইভি আকতার।

মঙ্গলবার সকালে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১৬ নম্বর কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় সে। আইভি আকতার বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আশরাফুল আলমের মেয়ে। দুই বোনের মধ্যে আইভি ছোট। আশরাফুল আলম বিজিবি সদস্য ছিলেন। তিনি ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামী। ২০১৩ সালের ৫ নভেম্বর তার ১০ বছরের কারাদন্ড হয়। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাভোগকালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন।

এ অবস্থায় রবিবার রাতে কারাগারে তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে সোমবার রাতে কারাগার থেকে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শিক্ষার্থীরা বাবা-মায়ের দোয়া নিয়ে পরীক্ষার কেন্দ্রে যায়। কিন্তু সেই সৌভাগ্য হয়নি আইভির। দোয়ার পরিবর্তে বাবার মৃতদেহ কবরে রেখে কেন্দ্রে যেতে হয় তাকে। সাদা কাগজে ডান হাতে লেখার মাঝে কখনো কখনো বাবার কথা মনে হতেই অন্য হাতে চোখ মোছে আইভি। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার শিক্ষার্থী। বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই শোককে শক্তিতে পরিণত করে সে কেন্দ্রে এসেছে।

পরীক্ষার্থী আইভি আকতার জানায়, প্রায় এক মাস আগে বাবার কাছে দোয়া চাইতে কারাগারে যায়। ১৩ ফেব্রুয়ারী সাজার মেয়াদ শেষে তার বাবার বাড়িতে ফেরার কথা ছিল। বাবা বাড়িতে ফিরেছে ঠিকই কিন্ত লাশ হয়ে। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বার বার মূর্চ্ছা যাচ্ছিল আইভি। এদিকে সংবাদ পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এবং কেন্দ্র সচিব আলহাজ্ব মশিউর রহমান শোকাহত আইভির খোঁজ- খবর নিতে পরীক্ষা কক্ষে যান। তারা আইভির পাশে দাঁড়িয়ে সান্ত¡না দেন। এসময় আইভির রোনাজারিতে কক্ষের অনেকের চোখেই পানি চলে আসে। আইভির ভালোভাবে পরীক্ষা দেয়া ও বাড়িতে পৌঁছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন ইউএনও রাজিয়া সুলতানা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি