৬ মে ২০২৬

ধুনটে কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলা কাব স্কাউটের আয়োজনে ৪ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাব স্কাউটের সভাপতি রাজিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কাব স্কাউটের কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কাব স্কাউটের সম্পাদক ও ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, স্কাউট লিডার মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রশিক্ষক আব্দুর রহিম, আব্দুস সালাম, রেজাউল করিম, আবুল কালাম আজাদ ও আব্দুল লতিফ প্রমুখ। ৪ দিনব্যাপী কাব স্কাউট ব্যাজ প্রশিক্ষন কোর্সে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি