৮ মে ২০২৬

ধুনটে জেএসসি/জেডিসি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জেএসসি/জেডিসি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময়

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদ, শিক্ষক উজ্জল কুমার, আব্দুল্লাহ আল মতি ও নীপা রানী সাহা প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি