৬ মে ২০২৬

ধুনটে জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ভোটার হব, ভোট দেব-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধুনট উপজেলা পরিষদের মিলনায়তনে সহকারি কমিশনা (ভূমি) জিনাত রেহানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, উপজেলা প্রানী সম্পদ বিভাগের ভ্যাটেরেনারী সার্জন মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়তুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি