৮ মে ২০২৬

ধুনটে জাতীয় উৎপাদনশীলতা দিবসের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় উৎপাদনশীলতা দিবসের র‌্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, ইউপি চেয়ারম্যান লাল মিয়া ও ব্যবসায়ী আব্দুস সাত্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তরা, জাতীয় ও কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা সম্পর্কে সচেতেনতা সৃষ্টি, উৎপাদনশীলতা অবকাঠামো উন্নয়ন প্রয়োগ ও বাস্তবায়নসহ বহুমুখী কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি