৭ মে ২০২৬

ধুনটে জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম. সানাউল মোস্তফা, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডাঃ আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ সালেহ, প্রধান সহকারী অশোক কুমার চাকী, সিএইচসিপি আবু সুফিয়ান ও স্টোর কিপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি র‌্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি