৬ মে ২০২৬

ধুনটে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের শোভাযাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের শোভাযাত্রা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘সুস্থ সবল জাতি চাই- পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে র‌্যালীটি শহরের বিভিন্ন প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, চাউল কল মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজনু মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক মোসলেম উদ্দিন, আবু সাইদ খান, এনামুল হক ও নজরুল ইসলাম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি