৮ মে ২০২৬

ধুনটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, বগুড়া জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক মাহের মুরাদ, ধুনট পাইলট উচ্চ বালিকা ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রবিউল করিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আলহাব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক হিরেন্দ্র নাথ পাল, এমটিইপিআই রুহুল আমিন ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিরাজুল হক প্রমুখ।

উল্লেখ্য, এবছর ধুনট উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৭৫ হাজার শিশু- কিশোরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এ কর্মসূচী চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি