৬ মে ২০২৬

ধুনটে জালিয়াতির অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে জালিয়াতির অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মর্তুজার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে এমপিএসটি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিদ্যালয়ের অভিভাবক সদস্য আওয়ামী লীগ নেতা আল হেলাল বাদী হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। এছাড়া একই ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট অভিযোগ দিয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে ২০১৮ সালের ৬ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসীল অনুযায়ী ৩১ জানুয়ারী নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আল হেলাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মর্তুজা, আব্দুর রাজ্জাক ও শুকলা রানী অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে। এরমধ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মর্তুজার অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে তথ্য জালিয়াতির অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসবকলীগ নেতা গোলাম মতুর্জার ছেলে এমএম শুভ বগুড়া ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর দিবা শাখার ধরনী সেকশনের ছাত্র। তার রোল ৫৬। কিন্ত প্রধান শিক্ষকের যোগসাজসে এমএম শুভকে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র দেখিয়ে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের পর এই জালিয়াতির বিষয়টি প্রকাশ হয়। তারপরও প্রধান শিক্ষক নির্বাচিত অভিভাবক সদস্যদের না জানিয়ে ৪ ফেব্রুয়ারী সদস্যদের সভা দেখিয়ে অবৈধ ভাবে গোলাম মর্তুজাকে সভাপতি নির্বাচিত করেছে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আল হেলাল ৬ ফেব্রুয়ারী রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের নিকট অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারী বগুড়ার সহকারী জজ আদালতে মামলা দায়ের এবং ৫ মার্চ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছে। ওই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মর্তুজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীসহ ৭জনকে আসামী করা হয়েছে। এ বিষয়ে অভিভাবক সদস্য স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মতুর্জা বলেন, আমার ছেলে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী লীগ নেতা আমার বিরুদ্ধে মিথ্যা আরজি দিয়ে আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী বলেন, নিয়ম মেনেই ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। আমার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও তথ্য জালিয়াতির অভিযোগ সঠিক না। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন নিয়ে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি