৮ মে ২০২৬

ধুনটে ইউপি সদস্য পদে উজ্জল নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ইউপি সদস্য পদে উজ্জল নির্বাচিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে উজ্জল প্রামানিক টিউবওয়েল প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল বারিক মোরগ প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার হাঁসখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে উক্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজম্মেল হক গত ৭ আগষ্ট মৃত্যুবরণ করেন।

ইউপি সদস্যের শুন্য পদে উপ-নির্বাচন ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৪নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২হাজার ১২৩জন এরমধ্যে পুরুষ ভোটার ১হাজার ৩৯জন এবং নারী ভোটার ১হাজার ৮৮জন। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি