৮ মে ২০২৬

ধুনটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের তিন দিনব্যাপী প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান এর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও পপি রানী পোদ্দার প্রমুখ। উল্লেখ্য, ধুনট উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ অংশ নেয়। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি