ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোসাবাইবাড়ি সাতমাথা এলাকায় এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোলাম সোবাহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মহসিন আলম, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি রানী, সাধারণ সম্পাদক সুলতানা খাতুন, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বণি আমিন মিন্টু, যুবলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি