৮ মে ২০২৬

ধুনটে ইউএনও’র ফেসবুক একাউন্ট হ্যাক করে টাকা দাবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ইউএনও’র ফেসবুক একাউন্ট হ্যাক করে টাকা দাবী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) সরকারি ফেসবুক একাউন্ট (ইউএনও ধুনট) হ্যাকারদের কবলে পড়েছে। সোমবার রাতে একাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা ওই একাউন্টটি দখলে নিয়ে ফ্রেন্ডলিস্টে থাকার বন্ধুদের কাছে বিকাশ ও রকেট একাউন্ট নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকতা (ইউএনও) রাজিয়া সুলতানা থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। জানা যায়, সোমবার রাত নয়টার দিকে ইউএনও’র সরকারি ফেসবুক একাউন্ট (ইউএনও ধুনট) থেকে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ২০০০টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। মেসেজে বলা হয় ‘ইমার্জেন্সি ২হাজার টাকা পাঠানোর কোন ব্যবস্থা আছে? টাকা সকাল ১০টায় পাঠিয়ে দিবো।#৩৯; টাকা দিতে রাজি হলে হ্যাকাররা একটি বিকাশ নম্বর (০১৯১১৬৩৫৮০১) ও একটি রকেট নম্বর (০১৬২৪০০৩৬৩২) পাঠিয়ে দেয়। রকেট নম্বরের শেষে ৮যোগ করতে বলা হয়।

এ ঘটনাটি ইউএনও রাজিয়া সুলতানাকে জানানো হলে তিনি ফেসবুক একাউন্টে লগইন করতে ব্যর্থ হন। তখনই নিশ্চিত হন সরকারি ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে। পরে তিনি তার নিজস্ব ফেসবুক একাউন্টে সরকারি ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে জানিয়ে একটি সতর্কতামূলক পোষ্ট দেন। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ধসঢ়;ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি ফেসবুক একাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। ওই একাউন্ট থেকে অনেকের কাছে টাকা চেয়ে মেসেজ দেয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তার সরকারি ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। বিষয়টি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি