৫ মে ২০২৬

ধুনটে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় বিপ্লব হোসেন (৩৪) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিপ্লব হোসেন উপজেলা গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামের আশরাফ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা তাকে এ দন্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেন দীর্ঘ ১০ বছর যাবত মালেয়শিয়ায় প্রাণ কোম্পানীর সরবরাহকারী কর্মী হিসেবে কাজ করে আসছিল। গত ১৩ মার্চ মালেয়শিয়া থেকে বাড়িতে ফেরে বিপ্লব। এসময় বিমানবন্দর থেকে করোনাভাইরাস সতর্কতায় তাকে নিজবাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু সে ওই নির্দেশনা অমান্য করে বাড়ি ফিরে হাট-বাজারে ঘুরে পরিচতজনদের সাথে সাক্ষাৎ, বন্ধুদের সাথে আড্ডাসহ স্বাভাবিক জীবন যাপন করছিল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযানকালে বিপ্লব হোসেনকে বাড়ির বাহিরে ঘুরতে দেখেন। এসময় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে তার হোম কোয়ারেন্টানে থাকার বিষয়টি নিশ্চিত করেন। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, নোভেল করোনাভাইরাস সতর্কতায় বিদেশ ফেরৎ ব্যক্তিদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ধুনট উপজেলায় আগত বিদেশ ফেরৎ ব্যক্তিদের উপর নজরদারী করা হচ্ছে। এ আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি