৬ মে ২০২৬

ধুনটে গ্রহীতা মেলার অবহিতকরণ কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে গ্রহীতা মেলার অবহিতকরণ কর্মশালা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গ্রহীতা মেলার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ নিয়াজ মোহাম্মদ কামালী।

কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ জহুরুল ইসলাম, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,ক,ম সানাউল মোস্তফা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ খায়রুন নাহার ও ডাঃ সুমন কুমার সাহা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি