৮ মে ২০২৬

ধুনটে ফল আর্মি ওয়ার্ম পোকা দমনে কৃষক সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ফল আর্মি ওয়ার্ম পোকা দমনে কৃষক সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ভূট্টা ফসলের ক্ষতিকর পোকা ফল আর্মি ওয়ার্ম দমনে সচেতেনতা সৃষ্টির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাঠপাড়া ঈদগাহ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনূর ইসলাম, ফজলার রহমান, জুয়েল হোসেন, আদম আলী খান, সামিউল্লাহ সরকার, ধুনট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কৃষক শাহীন সরকার ও রকিবুল হাসান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি