৮ মে ২০২৬

ধুনটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আতাউর রহমান, ষ্টেশন লিডার শামীম রেজা, আওয়ামী লীগ নেতা আবু তালেব, সিরাজুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম ও শিক্ষার্থী জেরিন আকতার প্রমুখ।

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের প্রথম দিনে শোভাযাত্রা, আলোচনা সভা, ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রমের মহড়া, ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন, জনসচেতেনতায় লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি