৪ মে ২০২৬

ধুনটে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ি ইউনিয়নের ১হাজার ৬২৪টি দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈদ উপলক্ষ্যে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এ সময় উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম দোলা, ধুনট উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার হামিদ, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ইউপি সদস্য আব্দুল মতিন, আবু তালেব, শিউলি বেগম, জায়েদা বেগম ও কমলা আকতার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি