৬ মে ২০২৬

ধুনটে দরিদ্র ২ নারীকে কর্মসংস্থানের সহায়তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দরিদ্র ২ নারীকে কর্মসংস্থানের সহায়তা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট পৌর এলাকায় টেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) উদ্যোগে ইউপিপি উজ্জীবিত প্রকল্পের অর্থায়নে দুস্থ ২ নারীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়তা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টিএমএসএস ধুনট শাখা কার্যালয়ে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, রেনুকা খাতুন, টিএমএসএস ধুনট অঞ্চলের আঞ্চলিক প্রধান আফজাল হোসেন, শাখা প্রধান নূর মোহাম্মদ, প্রোগ্রাম কর্মকর্তা (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি, টেকনিক্যাল রাহাদ বাসাদ প্রমুখ।

উল্লেখ্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ধুনট পৌর এলাকার সদরপাড়ার মোহাম্মাদ আলীর স্ত্রী কহিনুর খাতুনকে একটি সেলাই মেশিন এবং পশ্চিম ভরশাহী গ্রামের মোকছেদ মন্ডলের মেয়েকে পুঁজিসহ দোকানঘর নির্মান করে দিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি