৬ মে ২০২৬

ধুনটে দিনমজুর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দিনমজুর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলার হাসাপোটল গ্রামের এছান আলী মন্ডলের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, হাসাপোটল গ্রামের মগবর আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে শরাফতের সাথে প্রতিবেশি ইছান মন্ডলের ছেলে রফিকুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। গত ২০১৮ সালের ২৮ মার্চ সকাল ৭টার দিকে জামাল উদ্দিন বিবাদমান জায়গায় সীমানা নির্ধারন করছিল। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম বাধা দেয়। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামের ছুরিকাঘাতে জামাল উদ্দিন মারা যায়।

এ ঘটনায় নিহতের ভাই সরোয়ার হোসেন বাদী হয়ে ৩০ মার্চ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার ১নং আসামী রফিকুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার কাফরুল উপজেলার সেনপাড়া এলাকা থেকে শনিবার বিকেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি