৪ মে ২০২৬

ধুনটে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণের পর কিশোরী কণ্যাসন্তান প্রসব মামলায় ইউপি চেয়ারম্যান ও ধর্ষকের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেড়েরবাড়ি গ্রামের আজাহার আলী পাইকাড় (৬০) ও একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ও ধর্ষকের বাবা ফজলুল বারী (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের ফজলুল বারীর ছেলে মেহেদী হাসান (১৮) প্রতিবেশী এক দিনমজুরের কিশোরী মেয়েকে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত প্রেমে সাড়া দেয়নি মেয়েটি। ২০১৯ সালের ১৫মে দুপুরে ওই মেয়ে নিজের ঘরে বিশ্রাম করতে ছিল। তখন ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে বখাটে মেহেদী হাসান। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার চাইতে যায় মেয়েটি ও তার মা।

কিন্ত ইউপি চেয়ারম্যান তাদের বিচার না দিয়ে ঘটনাটি ধামাচাপা চেওয়ার চেষ্টা করে। মেয়েটি ইউপি চেয়ারম্যানের নিকট আইনী সহায়তা না পেয়ে বাড়ি ফিরে যায়। ধর্ষণের শিকার হওয়ায় মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে ১৯ ফেব্রুয়ারী নিজ বাড়িতে মেয়েটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। বিষয়টি জানার পর থেকে মেহেদী হাসান পলাতক রয়েছে।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে সোমবার সন্ধ্যার দিকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় মেহেদী হাসান ও তার বাবা ফজলুল বারী এবং ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়কে আসামী করা হয়েছে। থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষকের বাবা ও ইউপি চেয়ারম্যানকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। পজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলীর পাইকাড় বলেন, ধর্ষণের শিকার মেয়েটি বিচার চেয়েছিল। কিন্ত পরীক্ষা-নীরিক্ষা ছাড়া ধর্ষককে সনাক্ত করা সম্ভব না। তাই মেয়েটিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তারপরও স্থানীয় কতিপয় ব্যক্তির ইন্ধনে আমাকে ধর্ষণ মামলায় আসামী করা হয়েছে।

আরো পড়ুন : ধুনটে মামার ধর্ষণে তরুণীর সন্তান প্রসব

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি