৭ মে ২০২৬

ধুনটে দাখিল ও এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে শতভাগ পাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে দাখিল ও এসএসসিতে  ৩ প্রতিষ্ঠানে শতভাগ পাশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ছাতিয়ানি রোকেয়া ওবেদুল উচ্চ বিদ্যালয়, পাঁচথুপী নিয়ামতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও নাংলু বালিকা দাখিল মাদরাসা। এ ছাড়াও মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৮ জন।

গতকাল সোমবার দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের ৩৭টি প্রতিষ্ঠানের ২হাজার ৮৩৭ জন শিক্ষার্থী, দাখিল পরীক্ষায় ২৬টি প্রতিষ্ঠানের ৮৫১জন ও ভোকেশনাল পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের ২৫১জন শিক্ষার্থী অংশ নেয়।

এরমধ্যে মাধ্যমিকের পাশের হার ৯০.৬৫ শতাংশ, দাখিলের পাশের হার ৭৯.৭৮শতাংশ এবং ভোকেশনালে পাশের হার ৭৯শতাংশ। উপজেলায় মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২১৮ জন, দাখিলে ৩জন ও ভোকেশনালে ৭জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি