ধুনটে চার বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় টেলিভিশনে কার্টুন ছবি দেখানোর কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে চার বছর বয়সের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বোরহান উদ্দিন শ্যামল (১৭) নামে মাদকাসক্ত এক বখাটে। বোরহান উদ্দিন উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসি জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বখাটের বাড়িতে ঘরের ভেতর এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজান চল্লিশপাড়ার গ্রামে নির্মান শ্রমিকের মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী। মেয়েটির বয়স প্রায় চার বছর। মঙ্গলবার বিদ্যালয় থেকে ফিরে মেয়েটি বাড়ির পাশে একটি গাছের জলপাই কুড়াতে যায়।
এ সময় মেয়েটিকে টেলিভিশনে কার্টুন ছবি দেখানোর কথা বলে বোরহান উদ্দিন শ্যামল নিজের ঘরের ভেতর নিয়ে যায়। তখন ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে বোরহান উদ্দিন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে প্রতিবেশীদের উপস্থিত টের পেয়ে বখাটে বোরহান উদ্দিন পালিয়ে যায়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ গাজি সালাউদ্দিন জানান, শিশুটির নিমাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি