ধুনটে ব্যবসায়িকে কুপিয়ে জখম, বাড়ি ভাংচুর
ধুনট (বগুড়া)থেকে সংবাদদাতা : বগুড়া ধুনট উপজেলায় নলডাঙ্গা গ্রামের রুবেল আহম্মেদ (৩৫) নামে এক মনোহরি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
রুবেল আহম্মেদ উপজেলার নলডাঙ্গা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহম্মেদের ছোট বোন শাহানা খাতুনকে প্রায় ১০বছর আগে পাশ্ববর্তী পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল মজিদের সাথে বিয়ে দেন। জমিজমা ও টাকা নিয়ে রুবেল ও মজিদের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেলকে কুপিয়ে জখম এবং তার বাড়িঘর ভাংচুর করে আব্দুল মজিদ। স্থানীয় লোকজনের সহায়তায় রুবেল আহম্মেদ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
এ বিয়য়ে আব্দুল মজিদ বলেন, জমিজমা ও টাকা নিয়ে আমার সমন্ধির সাথে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে সে আমার স্ত্রীকে মারধর করতে ছিল। তাকে বাঁধা দিলে টিনের উপর পড়ে গিয়ে তার হাত কেটে গেছে। তাকে কুপিয়ে আহত করা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি