৬ মে ২০২৬

ধুনটে ব্যবসায়ীকে কোপালো ছাত্রলীগের নেতাকর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ব্যবসায়ীকে কোপালো ছাত্রলীগের নেতাকর্মীরা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় চুনিয়াপাড়া গ্রামের বরুন মন্ডল (২৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বরুন মন্ডল বাড়ির পাশে একটি মুদিখানার দোকান করে ব্যবসা করছেন।

বুধবার বিকেল ৫টার দিকে বরুন মন্ডল দোকানের মালামাল ক্রয় করতে গোসাইবাড়ী বাজারে যান। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ ৮-১০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা পৃর্ব শক্রতার জের ধরে বরুন মন্ডলকে কুপিয়ে জখম করে। এসময় বরুন মন্ডলের চিৎকারে স্থানীয় লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তিতে তাঁকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বরুন মন্ডলের স্ত্রী রতœা খাতুন বাদি হয়ে শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ ৮ জনের বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বরুন মন্ডলের সাথে স্থানীয় লোকজনের পূর্ব থেকে বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে কে বা কারা তাকে মারধর করে তা তার জানা নেই। বরুন মন্ডলের স্ত্রী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বরুন মন্ডল নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি