৬ মে ২০২৬

ধুনটে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী সেফটি ফাষ্ট ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সেফটি ফাস্ট ক্লাবের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ধুনট অফিসার পাড়া শাহীন স্টার ক্লাব বনাম মেহেদী এন্টারপ্রাইজ ক্লাব।

১৬ দলের অংশগ্রহনে এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ী হয় শাহীন স্টার ক্লাব। খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সেফটি স্টার ক্লাবের উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, প্রভাষক রাজিবুজ্জামান খোকন, সেফটি স্টার ক্লাবের সভাপতি ইমদাদুল হক রনি, সাধারন সম্পাদক ও উপজেলা সৈনিক লীগের সাধারন সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন বাবু, উপজেলা সৈনিক লীগের সভাপতি কোরবান আলী, সেফটি স্টার ক্লাবের সদস্য সুমন মাহমু, বাবুল মিয়া ও শাকিল আহমেদ প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি