৮ মে ২০২৬

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস উদযাপন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মীনা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে ধুনট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ, নুরুল ইসলাম, মাকসুদার রহমান, আমিনুল ইসলাম, রঞ্জন কুমার, আরিফুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মান্নানও ইবনে সউদ জনি প্রমুখ।

উল্লেখ্য, বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের লক্ষ্যকে সামনে রেখে মীনা দিবস উদযাপিত হয়েছে। মীনা দিবসে ধুনট উপজেলার শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি