৬ মে ২০২৬

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বৈশাখী শোভাযাত্রা, পান্তা ভোজ, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্ধসঢ়;যাপন করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের মূল ফটক থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা ভোজ, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা নির্বাহি কর্মর্কর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রাণী সাহা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি