৪ মে ২০২৬

ধুনটে বন্যা পরিস্থিতির অবণতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বন্যা পরিস্থিতির অবণতি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণে বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৩২ সেন্টিমিটার বেড়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে নদীর তীর উপচে পানি বন্যানিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের গ্রাম গুলোতে প্রবেশ করেছে।

পানিবন্দি হয়ে পড়েছে যমুনা নদীর বৈশাখী, রাধানগর ও বথুয়ারভিটা চরের প্রায় এক হাজার পরিবার। এছাড়া বাঁধের অভ্যন্তরের সহরাবাড়ী ও শিমুলবাড়ী গ্রাম সম্পূর্ণ এবংআটাচর, বানিয়াজান, কৈয়াগাড়ী, রঘুনাথপুর, ভান্ডারবাড়ী, পুকুরিয়া, ভূতবাড়ী ও মাধবডাঙ্গা গ্রামের আংশিক এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। একটি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, যমুনার পানি বেড়ে বৈশাখী, রাধানগর, শহড়াবাড়ি, কৈয়াগাড়ি-বরইতলী ও শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করছে।

এ কারনে শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে পানিতে নিমজ্জিত অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠাদান বিকল্পস্থানে করানো হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রোববার বিকেল পর্যন্ত ১৪০ হেক্টর জমির পাট, ২ হেক্টর জমির আখ ও ১ হেক্টর জমির মরিচ ক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এরমধ্যে ১৫ হেক্টর জমির পাট ও ১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ তলিয়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম বলেন, বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে। বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরীর কাজ চলমান রয়েছে। বন্যার্ত মানুষের জন্য ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি