ধুনটে বন্যা দুর্গতদের মাঝে জেলা পুলিশের ত্রাণ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নের বানভাসিদের মাঝে এমজেএল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ও জেলা পুলিশের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) দুপুর ১২টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বন্যার্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
এসময় উপস্থিত ছিলে এমজেএল বাংলাদেশ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওয়াহেদুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ। উল্লেখ্য ত্রান বিতরণ অনুষ্ঠানে ৩৫০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে তেল দেয়া হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি