৬ মে ২০২৬

ধুনটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বঙ্গবন্ধুর জন্মদিন ও  জাতীয় শিশু দিবস পালিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি