৬ মে ২০২৬

ধুনটে বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ইমরান হোসেনকে সভাপতি ও সাগর আহম্মেদ সৈকতকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগ ধুনট উপজেলা শাখার সহসভাপতি রাজিবুজ্জামান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল।

অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, সহসভাপতি লিপটন হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু, ধুনট উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন বাবু, সহসভাপতি রাশেদ আল আমিন আলম, এসএম শামীম আক্তার, আব্দুর রাজ্জাক মল্লিক, নাবিউল ইসলাম টনিক, জামাল আকন্দ, জাহিদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান স্বপন ও সাংগঠনিক সম্পাদক মারজান হোসেন রুবেল প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি