৬ মে ২০২৬

ধুনটে বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট সদর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে মুঞ্জুরুল ইসলামকে সভাপতি ও রাহুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু সৈনিক লীগ ধুনট উপজেলা শাখার সহসভাপতি রাশেদ আল আমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু হেলাল তালুকদার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাধারন সম্পাদক নিয়ামুল হাসান লিমন, ধুনট উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন বাবু, সিনিয়র সহসভাপতি প্রভাষক রাজিবুজ্জামান রাজিব, আব্দুর রাজ্জাক মল্লিক, নাবিউল ইসলাম টনিক, জামাল আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক স্বপন ও যুব ও ক্রীড়া সম্পাদক মোক্তাল হোসে প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি