ধুনটে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র্যালী
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান রেজাউল করিম বাচ্চু, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবিব, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, পৌর কাউন্সিল রনজু মল্লিক, বাবুল আক্তার বাবু, ফরিদ উদ্দিন, ব্যবসায়ী জিএম স¤্রাট, হুমায়ুন কবির, সমাজসেবক রঞ্জু মিয়া ও ঠিকাদার আব্দুল মোমিন সোহেল প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি